Monday, November 23, 2015

আমায় ক্ষমা করো -আনোয়ারুল ইসলাম





কৈশোরে আমার একটি লেক ছিল
আমি অবাদে সেখানে সাঁতার কাটতাম।
ফুটন্ত পদ্য, শাপলা ও শালুকের সাথে
অকপটে গল্প করতাম হরেক রকম।
যেমন- রাতের আকাশে তারা ওঠার গল্প,
অখিল মাঝির নৌকা চড়ানোর গল্প,
শিপ্রা দিদির বাঘ মারার গল্প,
কিংবা ঈশরাক কাজীর ঘোরা দৌড়ের গল্প।
বয়স বাড়ার সাথে সাথে লেকটি অামার কাছে
ক্রমশ ছোট থেকে ছোট হতে লাগলো।
অমি তখন লেকের বদলে বিরাট একটি দিঘির কাছে যেতাম।
দিঘি আমার অনেক প্রশ্নের উত্তর দিতো
যেমন- মানুষের ভালোবাসার শক্তি কেমন হতে পারে?
কিংবা কেউ কারও প্রতি রাগলে কি কি হয় ইত্যাদি।
আমি তখন সুবোধ বালকের মতো সব বুঝে নিতাম।
দিঘির পশ্চিম পাড়ে ছিল প্রকান্ড ডুমুর গাছ
আমি সেই গাছের ঠিক মগ ডালে বসে
অনেক দ্বি-প্রহর কাটিয়েছি অপেক্ষায়
ভয়ানক পিশাচের রুপ দেখবো বলে।
দিন গেল অনেক দিন, কোথায় পিশাচ?
আমি যে জীবন্ত প্রাণি ছাড়া কিছুই দেখিনা!
অনেক দিন পর হতাশ হয়ে দিঘিকে প্রশ্ন করে ছিলাম
দিঘি আমার উত্তরে বলে ছিল
পিশাচ এখন মানুষের আত্তার সাথে মিশে গেছে।
দিঘির পুব পাড়ে ছিল শত বর্ষি বট বৃক্ষ
আকাশ ছুঁই ছুঁই বিশাল শাখা গুলো থেকে
মাটির দিকে নুয়ে পরে ছিল অনেক গুলি লতি
আমি সেই লতি বেয়ে, বট বৃক্ষের সর্ব উচ্চ ডালে বসতাম
চেয়ে চেয়ে খুজতাম সেই মানুষ রুপি হায়েনাদের
চেয়ে থাকতে থাকতে আমার দু চোখে তখন ব্যাথা হতো
আমি আবার দিঘিকে প্রশ্ন করেছিলাম
কোথায় সেই মানুষ রুপি পিশাচ গুলো
দিঘি আমার মাতালের মতো ঢেউ তুলে
দির্ঘ শ্বাসে খিল খিল করে হেসে ছিল।
সেই ডুমুর গাছ, সেই বট বৃক্ষ কিংবা সেই দিঘির পাড়ে
এখন আর যাওয়া হয়না আমার।
আমি এখন হিমালয়ের পথে হাটি
যার চূড়ায় ওঠে আমি দেখবো
পৃথিবীর সমস্ত ঘাতক ও প্রতারক পিচাশদের
দেখবো কলো অথবা সাদা জিবন্ত অাত্তাদের।
ওমা! আমার চার পাশ যে অন্ধকারে ছেয়ে গেছে!
একি! ওরা কারা আমার দিকে তেরে অসছে!
আমার মন বলছে আমি চূড়ার দিকে দৌড়াই
শরীরের সমস্ত শক্তি দিয়ে, ক্ষেপা চিতার মতো দৌড়াই
দৌড়,দৌড়,দৌড় নিকষ কালো অন্ধকারে উঁচুর দিকে দৌড় ।
হ্যাঁ এখন মনে হয় ঐ কালো পিশাচদের থেকে আমি উপরে আছি
কতক্ষন এই কালো ছায়ার আক্রমন থেকে বাঁচতে পাড়বো জানিনা
তাই দশ দিককে উদ্দ্যেশ্য করে বলতে চাই
হে দশ দিক, আমি একত্যবাদে বিশ্বাস করি
আমি জানি এই কালো ছায়াদের সাথে
আমি কোন দুষ করিনি
তাই তাদের কাছে আমি কোন ক্ষমা ভিক্ষা চাইনা।
হে দশ দিক তুমি সাক্ষি থেকো
অামি আমার প্রভুর কাছে ক্ষমা চাচ্ছি
প্রভু আমায় ক্ষমা করে দাও।।

1 comment:

  1. www.sobujbangladesh71.blogspot.com/আমায় ক্ষমা কর-আনোয়ারুল ইসলাম

    ReplyDelete