লাল বেলুন
আনোয়ারুল ইসলাম
পুতুল অতুল দুইটি বাবু
একই ঘরে থাকে
সমান সমান তারা দু’ভাই
সব মানুষেই বলে।
পুতুল বাবুর বই যে প্রিয় ইংরেজী
ইয়েস নটের শব্দ গুলোই ভিনদেশী।
অতুল বাবুর গণিত বই যে প্রিয়
ছয়ে নয়ে অংক করে নিও।
ক’দিন আগে দু’জন মিলে
মেলায়
তারা গেল
বাবা মায়ের সাথে তারা
ভালই তখন ছিল।
হঠাৎ করে লাল বেলুনের দিকে
পুতুল অতুল পড়ল বেজায় ঝুকে।
সাথে সাথে দু’জন মিলে
বাবা মাকে ফাঁকি দিয়ে
দোকানেতে গেল
লাল বেলুনের দামের কথা
জিজ্ঞাসা করিল-
দোকান মালিক দেখে তাদের
খুবই আৎকে গেল
সাথের মানুষ কোথায় তোদের?
জিজ্ঞাসা করিল-
প্রশ্ন শুনে পুতুল অতুল
ভয় যে পেয়ে গেল
সাথে সাথে দু’জন মিলে
কান্না জুড়ে দিল।
অন্য দিকে বাবা মায়ে চিন্তিত
খুঁজার বাকি রাখেননি তাই কিন্চিত
মাইকে যখন ঘোষণাটি হলো
বাবা মায়ে দৌড়ে দৌড়ে গেল
পুতুল অতুল দেখলো যখন মাকে
দৌড়ে গিয়ে ওঠলো মায়ের কাখে।
সবাই মিলে উঠলো সেদিন গাড়িতে
লাল বেলুনটি সাথে নিয়ে বাড়িতে।
সেদিন তাদের ফিরে পেয়ে
মা ও বাবা খুশি
পুতুল অতুল বেলুন পেয়ে
দিচ্ছে খুশির হাসি।

poem is so nice
ReplyDelete