আনোয়ারুল ইসলাম
পৃথিবীতে সব চাইতে
আপন কে ভাই জানো?
তারই কথা বলছি এখন
মনটি দিয়ে শুনো।
মা যে আমার অতি আপন
সব আপনের সেরা,
সব কথারই সেরা কথা
মায়ের মুখের কথা।
আমার কোন বিপদ এলে
জানে মায়ে সবার আগে
মায়ের দোয়া সবার আগে
পৌছে যে ভাই খোদার দ্বারে।
মা জননী মধুর ধ্বনি
ডাকলে যে ভাই প্রাণ জুরায়
সবার আগে যারে ডাকি
সে যে আমার মায়।

No comments:
Post a Comment